জাতীয়

মোহাম্মদপুরে পুলিশ-হিযবুত তাহরীর সংঘর্ষে গুলিবিদ্ধ ১

মোহাম্মদপুর
মোহাম্মদপুর

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর কর্মী মোহাম্মদ নাফিজ সালাম গুলিবিদ্ধ হয়েছে দাবি করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজ শেষে মিছিলের চেষ্টাকালে পুলিশের ওপর ককটেল হামলা চালায় নিষিদ্ধ সংগঠনের কর্মীরা। এ সময় পুলিশ আত্নরক্ষায় গুলি চালালে মোহাম্মদ নাফিজ সালাম আহত হয়।

তবে আহত সালাম নিজেকে ব্যবসায়ী দাবি করে বলেন, আত্মিয়ের বাসায় যাওয়ার পথে পুলিশ তাকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রাজীব মিয়া বলেন, ইকবাল রোডে জুমার নামাজ শেষ হতে না হতেই হিজবুত তাহরিরের সদস্যরা একটি মসজিদ থেকে বের হয়ে সংঘবদ্ধ হতে থাকে। হঠাৎ ডিউটিরত পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে তারা। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় নাফিজ সালাম নামের একজনকে আটক করে মোহাম্মদ থানা পুলিশ।

প্রথমে তাকে সোহরাওর্য়াদি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ডাক্তাররা জানিয়েছেন, নাফিজের অবস্থা আশংকাজনক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ