জাতীয়

মিন্টো রোডের বাড়িটি হারালো লতিফ সিদ্দকী

লতিফ সিদ্দকী
লতিফ সিদ্দকী

লতিফ সিদ্দিকী মন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ায় মিন্টো রোডের সরকারি বাড়িটি ছাড়তে হচ্ছে তাকে। সাবেক এই মন্ত্রীর ছেলের তত্ত্বাবধানে আসবাবগুলো সরিয়ে নেয়া হচ্ছে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

আগামী দুয়েক দিনের মধ্যেই বাড়িটির সব আসবাব সরানোর কাজ শেষ হবে বলে জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর।

গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে হজ ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে একে একে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারান আব্দুল লতিফ সিদ্দিকী।

মন্ত্রিত্ব হারানোয় তাকে ছাড়তে হচ্ছে মিন্টো রোডের ২০ নম্বর ধলেশ্বরী বাসাটিও।

লতিফ সিদ্দিকীর ছেলের নির্দেশে ইতিমধ্যে অন্যান্য আসবাবের পাশাপাশি ১ লাখ ৪০ হাজার কপি বই সরিয়ে নেয়া হয়েছে বলে জানান বাড়িটির কেয়ারটেকার আবদুল খালেক।

আগামী ২ দিনের মধ্যেই বাড়িটির সব আসবাব সরানো শেষ হবে বলে জানান গণপূর্ত অধিদপ্তরের কার্য সহকারি আফতাব হোসেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ