জাতীয়

অর্থনৈতিক উন্নয়ন-সমৃদ্ধির মাধ্যমে সন্ত্রাস দমন সম্ভব

এপিজে আবদুল কালাম
এপিজে আবদুল কালাম

অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে সন্ত্রাস দমন করা সম্ভব বলে মনে করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের সংগঠন মেট্রপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) ১১০ বছর পূর্তির অনুষ্ঠানে দেয়া স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আবদুল কালাম বলেন, বাংলাদেশের অর্থনীতির টেকসই উন্নয়নে জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন।

সন্ত্রাসের উত্থান ও এর দমন প্রসঙ্গ প্রখ্যাত এ বিজ্ঞানী বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি বাড়লে সন্ত্রাসী কর্মকাণ্ড হ্রাস পাবে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

স্মারক বক্তৃতায় বাংলাদেশ ও ভারতকে একই পরিবারের সদস্য বলে উল্লেখ দুই দেশের বন্ধুত্বপূর্ন সম্পর্কের কথা তুলে ধরেন সাবেক এ রাষ্ট্রপতি।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও সমকালীন বিশ্বের প্রখ্যাত মহাকাশবিজ্ঞানী এপিজে আবদুল কালাম। সবার কাছে পরিচিত ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ নামে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ