জাতীয়

জাতীয় অধ্যাপক সালাউদ্দীন আহমদ আর নেই

সালাউদ্দীন আহমদ
সালাউদ্দীন আহমদ

স্বাধীনতা দিবস পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত জাতীয় অধ্যাপক সালাউদ্দীন আহমদ আর নেই। রোববার ভোর ৬টার দিকে বনানীতে নিজের বাসায় তার মৃত্যু হয় বলে পরিবারের স্বজনদের পক্ষ থেকে জানা গেছে।

এ ইতিহাসবিদের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

স্বজনদের পক্ষ থেকে জানা গেছে, সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সালাউদ্দীন আহমদের মরদেহ বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী গোরস্তানে তাকে সমাহিত করা হয়েছে।

১৯২৪ সালে ২৪শে সেপ্টেম্বর ফরিদপুর শহরে জন্ম সালাউদ্দীনের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স এবং এমএ করেছিলেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয় ১৯৪৮ সালে জগন্নাথ কলেজে। ১৯৫৬ সালে তিনি জাপান বিশ্ববিদ্যালয়ে আধুনিক জাপানের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়াশুনা ও গবেষণা করেন।

দীর্ঘদিন তিনি রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ