জাতীয়

শিক্ষক নিয়োগে গঠন হবে আলাদা কমিশন: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আলাদা শিক্ষক নিয়োগে কমিশন গঠন করা হবে –জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোবাবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের তিনি এ কথা বলেন।

শিক্ষকদের বেতন-ভাতা বাড়াতে আলাদা পে-কমিশন গঠন করা হবে বলেও জানান শেখ হাসিনা।

‘আলাদা কমিশন ছাড়া যোগ্য শিক্ষক নিয়োগ নিয়ে বিদ্যমান সমস্যার সমাধান হবে না।’ শিক্ষক নিয়োগের বিষয়টি প্রতিদিনের কাজ বিধায় এটা একটা জটিল ব্যাপার বলেও তিনি উল্লেখ করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে যে কোন ধরনের জটিলতা এড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নেয়া হবে ।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। মোবাইলে সারচার্জের টাকা স্বাস্থ্যখাতের পাশাপাশি শিক্ষাখাতে ব্যয় করা হবে।

স্কুলগুলোতে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগী হতে হবে।

এছাড়া সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্য সংখ্যা চারের পরিবর্তে ছয় হিসাব করে শিক্ষকদের বেতন ও অন্যান্য সুবিধাদি নির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয়কে বাংলাদেশ সচিবালয়ে শিশুদের জন্য ডে কেয়ার সেন্টারে একটি প্রাক-প্রাথমিক স্কুল চালু করার প্রস্তাব দিয়েছেন। ডে কেয়ার সেন্টার থেকে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করতে তিনি এ প্রস্তাব দেন।

তিনি ঢাকার বাইরে আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে ও পাঠ্য বহির্ভূত কার্যক্রমে শিশুদের মানসিক ও শারীরিক সক্ষমতা গঠন এবং মেধা বিকাশে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন।

মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডে আরো গতিশীলতা আনতে প্রত্যেক মন্ত্রণালয় পরিদর্শনের পরিকল্পনার অংশ হিসেবে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আসেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন এবং মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে নিরক্ষরমুক্ত করতে এবং শিক্ষা নিতে আগ্রহী চাকরিজীবীদের শিক্ষাদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে আনানুষ্ঠানিক শিক্ষা আইন প্রণয়ন করেছে।

এ সময় শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ