যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনেলের আইনের সংশোধনী নিয়ে মন্ত্রিসভায় শিগগিরই আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের জুডিসিয়াল মেডিয়েশন স্কিল ট্রেনিং কোর্সের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার সুযোগে কোনো যুদ্ধাপরাধী যাতে পার পেয়ে যেতে না পারে সে বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।
অনুষ্ঠান শেষে যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের বিচারের জন্য সরকার কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, শিগগিরই এ বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হবে।
পূর্ণাঙ্গ রায় হাতে পেলে মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজা প্রাপ্ত জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ পিটিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান আনিসুল হক।