জাতীয়

জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে গণজাগরণ মঞ্চের স্মারকলিপি

ইমরান
ইমরান

যুদ্ধাপরাধী জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের রিভিউ পিটিশন, যুদ্ধাপরাধের বিচার, রাষ্ট্রপতির ক্ষমতার বিধান রহিতকরণ ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

রোববার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এর নেতৃত্বে দেন।

শাহবাগ থেকে আইন মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের কর্মীরা পদযাত্রাটি দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানেই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় ডা. ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধী মামলায় সাঈদীর রায়ের রিভিউ পিটিশন, রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ ও জামাত শিবিরের বিচারের রাজনীতি নিষিদ্ধের দাবি বাস্তবায়নে সরকারের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

সরকারের দায়িত্বশীল একাধিক ব্যক্তি যুদ্ধপরাধীর বিচার নিয়ে একেক সময় একেক কথা বলে চলেছেন—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এসব বক্তব্যে সরকারের আন্তরিকতার অভাবের কথাটিই স্পষ্ট হয়ে ওঠে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ