পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব নিজাম উদ্দিন চৌধুরী।
রোববার ড. হোসেন মনসুরের পরিবর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে মন্ত্রণালয়ের এক আদেশে তাকে অতিরিক্ত এ দায়িত্ব দেয়া হয়।
চেয়ারম্যান হিসেবে অধ্যাপক হোসেন মনসুরের চুক্তিভিত্তিক মেয়াদ গত শনিবার শেষ হয়েছে।
গত ৫ বছর ধরে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তা অনুসন্ধান করে দেখছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: