জাতীয়

তথ্য অধিকার আইনের অপব্যবহার করা হচ্ছে: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তথ্য অধিকার আইনের ৭ ধারার অপব্যবহার করে অনেক ক্ষেত্রে তথ্য সরবরাহকারীরা জনগণকে তথ্য পাওয়া থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ‘তথ্য অধিকার আইন’ বিষয়ক সেমিনারের তিনি এ কথা বলেন।

ইনু বলেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনের ৭ ধারা সংশোধন এবং প্রয়োজন হলে আইনের হালনাগাদের ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। গণতন্ত্রের ও সমাজের স্বার্থে তথ্য অধিকার আইনে কিছু বিধি-নিষেধ রাখা হয়েছে।

এ সময় তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে ৭ ধারা সংশোধনের বেশ কিছু সুপারিশ তুলে ধরেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত: জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে ২০০৯ সালে পাস হয় ‘তথ্য অধিকার আইন’। যেখানে বলা হয়, দেশের কোনো নাগরিক তথ্য চাইলে কর্তৃপক্ষ তা দিতে বাধ্য। একই আইনের ৭ ধারায় তথ্য প্রকাশ বা প্রদানে বাধ্যতামূলক নয় মর্মে ২০টি উপধারা সংযোজিত রয়েছে। এতে দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, ব্যক্তি গোপনীয়তা ও আদালতের নিষেধাজ্ঞার মতো বেশ কিছু বিষয়ে তথ্য প্রদান বাধ্যবাধকতার বাইরে রাখা হয়ছে।

তবে অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে এ ৭ ধারার অপপ্রয়োগ করে তথ্যের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ