জাতীয়

শিরিন শারমিন-সাবের হোসেনকে বুধবার সংবর্ধনা

শিরিন শারমিন-সাবের হোসেন
শিরিন শারমিন-সাবের হোসেন

প্রথম বাংলাদেশি হিসেবে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন পদে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট পদে সাংসদ সাবের হোসেন চৌধুরী নির্বাচিত হওয়ায় বুধবার জাতীয় সংসদ তাদের সংবর্ধনা দেয়া হবে।

এ দুটি সংস্থার সর্বোচ্চ পদে তাদের এ বিজয়কে এ দেশের সংসদীয় গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার জেনেভা থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক সংবাদ সম্মেলনে শিরিন শারমিন বলেন, এ অর্জনের মাধ্যমে প্রমাণ হয়েছে আন্তর্জাতিক অঙ্গণে সরকারের গ্রহণযোগ্যতার কোনো ঘাটতি নেই। এতে দেশের সংসদীয় গণতন্ত্রের বিজয় হয়েছে।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৩৫ সদস্যের নির্বাহি কমিটির চেয়ারপারসন পদে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ৯ অক্টোবর ৩ বছর মেয়াদি সিপিএর নির্বাহি কমিটির চেয়ারম্যান পদে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত হন তিনি।

এদিকে, ১৬৩ দেশের সংসদের জোট আইপিইউ প্রেসিডেন্ট পদে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত বস্ত্র এ পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, এ বিজয়ের মাধ্যমে আগামীতে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রের অগ্রদূত হিসেবে নেতৃত্বে দেবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ