জাতীয়

লিমনের ঘটনায় র‌্যাবের সম্পৃক্ততা থাকলে আইনগত ব্যবস্থা

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

সন্ত্রাসী সন্দেহে ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) র‌্যাব সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনা দুঃখজনক— উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি এ ঘটনা কোনো র‌্যাব সদস্য ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়ে থাকে তাহলে ওই সদস্যের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মন্তব্যের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন দুর্ঘটনা ঘটতে পারে। লিমনের বিষয়টি তথ্য প্রমাণ যাচাই-বাছাই করে নির্দোশ প্রমাণিত হওয়া মামলা থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে জনগণ নেই তাই তাদের আন্দোলন সফল হবে না। তবে আন্দোলনের নামে দেশে বিশৃংখলা তৈরি করে স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান অচল করে দেয়ার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ