জাতীয়

গঙ্গায় ব্যারেজ নির্মাণ গুরুত্বপূর্ণ: পানিসম্পদ মন্ত্রী

আনিসুল ইসলাম মাহমুদ
আনিসুল ইসলাম মাহমুদ

গঙ্গা অববাহিকায় বসবাসরত বাংলাদেশের জনগণের এক তৃতীয়াংশ রক্ষায় ব্যারেজ নির্মাণ করা খুবই গুরুত্বপূর্ণ জানিয়েছেন—পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে অ্যাকশন এইড আয়োজিত ‘নদীসমূহের অবাধ প্রবাহ: জনগণের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ নির্মাণ করা না হলে, গঙ্গা অববাহিকায় বসবাসকারি আমাদের লোকদের এক তৃতীয়াংশ রক্ষা করা যাবে না।

তিনি বলেন, ব্যারেজ ভবিষ্যতে যৌথ নদীগুলোর পানির হিস্যায় বিরোধ নিরসনেও সহায়ক হবে।

মন্ত্রী বলেন, দস্যুরা নদী পথের পরিবেশ ধংস করছে, তাদেরকে দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় হতে হবে।

তিনি দীর্ঘ প্রতিক্ষিত তিস্তা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সরকারের আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী এই চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছিলেন। সে দেশের বর্তমান সরকার এই সমস্যাটি সমাধানের চেষ্টা করছে। ভারত তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে বাংলাদেশ আশাবাদী। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ