জাতীয় সংসদের সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ব সভায় বাংলাদেশের অবস্থান আরো স্পষ্ট হয়েছে।
বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ বিজয় ব্যক্তিগত বিজয় নয়, এ বিজয় দেশের গণতন্ত্রের বিজয় বলেও মন্তব্য করেন স্পিকার।
এ সময়, বাংলাদেশ থেকে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে তাকে মনোনীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
গত ৯ অক্টোবর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) নির্বাচিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: