জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিশ্ছদ্র নিরাপত্তা বেষ্টুনির মধ্যে বর্ণিল আলোক সজ্জার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন পদে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট পদে সাংসদ সাবের হোসেন চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ড. শিরিন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে অভিনন্দন জানান শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা এবং সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরা ছাড়াও অংশ নেন দেশের বিশিষ্টজনসহ বিদেশি অতিথিরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ড. শিরিন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানান তারা।
এর আগে গত ৯ অক্টোবর শিরিন শারমিন চৌধুরী সিপিএ'র চেয়ারপারসন ও ১৬ অক্টোবর সাংসদ সাবের হোসেন চৌধুরী আইপিইউ'র প্রেসিডেন্ট নির্বাচিত হন।