জাতীয়

সুশাসন-বিদ্যুৎ ঘাটতি অভাবেই ব্যবসা-বাণিজ্যের প্রধান অন্তরায়

বিদ্যুৎ
বিদ্যুৎ

সুশাসনের অভাব ও বিদ্যুৎ ঘাটতি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের প্রধান অন্তরায় বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সমীক্ষায় বলা হয়েছে।

‘ইনক্লুসিভ গ্রোথ ডায়াগনস্টিক স্টাডি’ শিরোনামে মঙ্গলবার প্রকাশিত ওই সমীক্ষা প্রতিবেদনে বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে, যা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে।

ইউকেএআইডি ও ইউএসএআইডির যৌথ অর্থায়নে পরিচালিত ওই সমীক্ষায় বিনিয়োগের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উদ্যোক্তারা কী কী বিষয় চিন্তা করেন, তা বের করতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। তবে প্রতিবেদনে কোনো সুপারিশ করা হয়নি।

সমীক্ষা নিয়ে ডিএফআইডির আবাসিক প্রতিনিধি সারাহ কুক বলেন, এটা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে সব চ্যালেঞ্জ রয়েছে তার বিস্তারিত আমরা তুলে এনেছি। অন্তর্ভুক্তিমূলক অর্থনেতিক প্রবৃদ্ধি বাড়াতে উন্নয়ন অংশীদার, বাংলাদেশ সরকার ও বেসরকারি খাতকে তা সহায়তা করবে।

সামগ্রিক কর্মকাণ্ডে ‘সমন্বয়’ বৃদ্ধিতেও এটা সহায়তা করবে বলে মনে করেন তিনি।

একে ‘দাতা গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সরকারের সহযোগিতা বৃদ্ধির একটি সুযোগ’ হিসেবে অভিহিত করেছেন ইউএসএআইডি মিশনের পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি।

সরকার যখন আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ অর্থনৈতিক নীতি প্রণয়নের কাজ করছে সে সময় এ সমীক্ষা প্রতিবেদন এসেছে।

বিদ্যুতের সহজলভ্যতা ও সম্পদের অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়েছে এ প্রতিবেদনে।

সুশাসন

সুশাসন ও বিদ্যুতের ঘাটতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ‘সবচেয়ে বড় বাধা’ বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, চুক্তি ও সম্পদের অধিকার বলবৎ করার প্রক্রিয়া ‘ব্যয়বহুল, ঝামেলাপূর্ণ ও অনিশ্চয়তায় ভরা’।

এছাড়া ‘অদক্ষ ও অকার্যকর’ ভূমি ব্যবস্থাপনা বেসরকারি খাতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির অন্তরায়। বাংলাদেশে ব্যবসায়ীদের ‘আমলাতান্ত্রিক জটিলতা’ পোহাতে হয়।

অদক্ষ ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা ব্যবস্থা এবং চুক্তি ও সম্পদের অধিকার নিশ্চিতের দুর্বলতার সঙ্গে বিদ্যমান দুর্নীতি ক্রমশ বাংলাদেশে প্রবৃদ্ধিকে ব্যাহত করছে,-- বলা হয়েছে ওই প্রতিবেদনে।

এর বাইরে বিদ্যুতের ঘাটতিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে।

শিল্প খাতে বিদ্যুত বিল ‘অনুকূল’ নয় বলেও এতে বলা হয়েছে।

বিদ্যুৎ সরবরাহের ঘাটতি পূরণ না করা গেলে সম্ভাবনার তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ার ধারা অব্যাহত থাকবে বলা হয়েছে প্রতিবেদনে।

বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষা নীতি-বিশেষত তৃতীয় ধাপের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে এতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ