অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ শেষে জামিন পেয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানা।
বৃহস্পতিবার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন সৈয়দা হাসিনা সুলতানা পরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
গত মঙ্গলবার দুদকের উপপরিচালক নাসির উদ্দিন রমনা মডেল থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে মামলার বলা হয়, সৈয়দা হাসিনা সুলতানা অবৈধ সম্পদের মধ্যে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা গোপন রেখেছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের দেওয়া হলফনামায় মান্নান খান স্ত্রীর পেশা হিসেবে 'গৃহিণী' উল্লেখ করলেও অন্যত্র তিনি মাছের ব্যবসা করেন বলে তথ্য দেন।
এর আগে ২১ আগস্ট একই অভিযোগে আবদুল মান্নান খানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।