জাতীয়

দেশ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশ আজ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-সিপিএ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউতে বাংলাদেশের অর্জন গণতন্ত্রের অগ্রযাত্রার সাফল্য-জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এটা গণতন্ত্রের বিজয়। আমরা গণতন্ত্রকে সুদৃঢ় অবস্থার ওপর দাড় করাতে সক্ষম হয়েছি।

আমরা জন প্রতিনিধিত্বশীলে বিশ্বাস করি। এ বিজয় নিয়ে সবাই খুশি হয়েছে, খুশি হয়নি তারাই যারা যুদ্ধাপরাধীদের নিয়ে দল গঠন করেছে। দেশের মানুষ আজ আত্মসামাজিকভাবে সুখে আছে।

দেশের সব ধর্মের মানুষ আজ সুখে আছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পের্ক শেখ হাসিনা বলেন, এতিমের টাকা চুরি হয়েছে বলেই তিনি মামলা দেখে ভয় পান। আদালতের হাজিরা থেকে পালান, হরতাল দেন।

ধোকাবাজদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে। দেশে মানুষকে আজ ভাবতে হবে তারা কি চায়। বিএনপি মানুষকে দিয়েছে সন্ত্রাস, জঙ্গিবাদ আরও আওয়ামী লীগ দিয়েছে শান্তি, শিক্ষা, স্বাস্থ্য সবদিকে উন্নত জীবন ব্যবস্থা।

মানুষ পুড়িয়ে হত্যা করা এটা আর সহ্য করা হবে না। দেশে অরাজকতা কঠোরভাবে দমন করা হবে। আমরা চাই গণতন্ত্রের ধারা বজায়ে থাকুক। কোনো রকম অরাজক পরিস্থিতি মেনে নেয়া হবে না বলে জানান শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ