জাতীয়

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সরকারি সফরে শনিবার সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন। তেলসমৃদ্ধ আরব আমিরাতের (ইউএই) সঙ্গে সম্পর্ক আরো জোরদার এবং দেশটিতে জনশক্তি রপ্তানি বাড়ানোর লক্ষ্যে তার এ সফর।

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় (ইউএই সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে, সংযুক্ত আরব আমিরাতে এ দ্বিপক্ষীয় সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার আবুধাবিতে জাতির মাতা শেখ ফাতিমা, যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা আবুধাবিতে বাংলাদেশি কমিউনিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।

আগামী সোমবার তিনি ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করতে দুবাই যাবেন। এ বৈঠকের পর প্রধানমন্ত্রী রাস আল-খাইমাহর (আরএকে) শাসক শেখ সৌদ বিন আকর আল কাশিমির সঙ্গে বৈঠকের জন্য সেখানে যাবেন।

বৈঠকের আগে তিনি আরএকে শাসকের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন। সেখান থেকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বদেশগামী ভিভিআইপি ফ্লাইট ধরতে আবারও দুবাইয়ে আসবেন।

ফ্লাইটটি সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ