চলতি মাসেই উড়াল সড়ক প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সড়ক বিভাগে অনুষ্ঠিত এটুআই প্রকল্প আয়োজিত কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ প্রকল্প বাস্তবায়ন হলে রাজধানীর যানজট অনেকাংশে কমে যাবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, তিনি দায়িত্ব নেয়ার পর পরিবহন খাতে ব্যাপক পরিবর্তন না ঘটলেও, দুর্নীতি, স্বজনপ্রীতি কমেছে ও কাজের পরিধি বেড়েছে। বেড়েছে জবাবদিহিতা ও স্বচ্ছতা।
বর্তমানে সারাদেশের সড়ক-মহাসড়কের অবস্থা অনেক ভাল দাবি করে মন্ত্রী বলেন, চালকদের অসচেতনতার কারণেই দুর্ঘটনা ঘটছে।
রাজধানীর যানজট কমাতে দ্বিতল ও আর্টিক্যুলেটেডসহ মোট আরো ৩০০ বাস নামার অপেক্ষায় রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: