জাতীয়

গণজাগরণ মঞ্চের সংবাদ সম্মেলন

গোলাম আযমের জানাযার অনুমতি জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে

ইমরান এইচ সরকার
ইমরান এইচ সরকার

পুলিশি পাহারায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যুদ্ধাপরাধী গোলাম আযমের জানাযার জন্য সরকারের অনুমতি দেয়ার সিদ্ধান্ত জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে—এমন মন্তব্য করেছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গোলাম আযমের জানাযার পর শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র অভিযোগ করেন, জামাত-শিবিরের সঙ্গে সরকারের আঁতাতের কারণেই যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে না। এভাবে যুদ্ধাপরাধীদের স্বাভাবিক মৃত্যু জাতির জন্য লজ্জাকর।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় থাকা এ সরকার যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারছে না। পুলিশের পাহারায় গোলাম আযমের জানাযা পড়ানোর সরকারের অনুমতি দেয়ার সিদ্ধান্ত জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। গোলাম আযমের স্বাভাবিক মৃত্যু ন্যাবিচারের পথকে অনিশ্চিত করছে।

জামাত-শিবির ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সরকারের আঁতাতের কারণে মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হচ্ছে না বলেও এ সময় দাবি করেন ইমরান এইচ সরকার।

পরে যুদ্ধাপরাধীদের স্বাভাবিক মৃত্যু নয়, সর্বোচ্চ শাস্তির দাবি জানায় গণজাগরণ মঞ্চ।

উল্লেখ্য, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্বদানকারী গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৫ জুলাই ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রায়ের পর থেকেই শারীরিক অসুস্থতার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়।

২২ অক্টোবর বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে গোলাম আযমকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যার পর অবস্থার দ্রুত অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরপর রাতেই হাসপাতালে ম্যাজিস্ট্রেট তারিক হাসানের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। রাত সাড়ে ৩টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়। তবে গোলাম আযমের ছেলের আপত্তির প্রেক্ষিতে রাতে আর ময়না তদন্ত করেনি কারা কর্তৃপক্ষ।

এরপর সকালে ময়নাতদন্ত শেষে গোলাম আযমের মরদেহ বুঝিয়ে দেয়া হয় তার পরিবারের কাছে। সেখান থেকে মগবাজারের কাজী অফিস লেনে নিজ বাসায় নিয়ে আসা হয় গোলাম আযমের মরদেহ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ