জাতীয়

সম্মিলিত ইসলামি দলসমূহের হরতাল পালিত

হরতাল চলছে
হরতাল চলছে

লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত না করার প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে সম্মিলিত ইসলামি দলসমূহ।

হরতাল চলাকালে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও সকাল থেকেই বাস ও সিএনজি চালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করেছে।

হরতালে নাশকতা এড়াতে সকাল থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রসঙ্গত, হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ২২ অক্টোবরের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেয় সম্মিলিত ইসলামী দলসমূহ। বুধবার আলটিমেটাম অনুযায়ী রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ