জাতীয়

মেরিন ড্রাইভ সড়কসহ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় আগ্রহ আরব আমিরাত

শেখ জায়েদ জামে মসজিদ পরিদর্শন
শেখ জায়েদ জামে মসজিদ পরিদর্শন

পটুয়াখালীতে পায়রা বন্দর ও কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কসহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই ও নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের পোর্ট ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান বিন আহমেদ সুলাইম। রোববার ইউএই সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান তিনি।

পরে প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল লায়নের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামীকাল ইউএই'র ভাইসপ্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এর আগে শেখ হাসিনা মসজিদটির প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মাজার জিয়ারত করেন।

পরে মসজিদ কমপ্লেক্সে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানানো হয়। এ সময় শেখ হাসিনাকে মসজিদের একটি স্মারক প্রদান করা হয়। মসজিদের পরিদর্শক বইয়েও স্বাক্ষর করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুর রহমান চুন্নু, আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও প্রেসসচিব একেএম শামীম চৌধুরী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ