জাতীয়

আন্দোলনের নামে নাশকতা করলে পরিণতি খারাপ হবে

বঙ্গবন্ধু অ্যাভিনিউ
বঙ্গবন্ধু অ্যাভিনিউ

ঢাকায় আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করা হলে বিএনপির পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী কমর্সূচিতে অংশ নিয়ে তারা এ কথা বলেন।

সম্মিলিত ইসলামী দলগুলোর ডাকা হরতালের প্রতিবাদে রাজধানীর রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এতে অংশ নিয়ে মহানগর আওয়ামী লীগ নেতারা বলেন, ঢাকা আওয়ামী লীগের দুর্গ। একে ভেদ করা বিএনপির পক্ষে সম্ভব নয়।

এ সময় দলের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, খালেদা জিয়াকে মামলার হাজিরা থেকে বাঁচাতেই এ হরতাল দেয়া হয়েছে। ২০১৯ সালের এক মিনিট আগেও কোনো নির্বাচন হবে না।

বিএনপি নেত্রীকে আদালতে হাজিরার হাত থেকে বাঁচাতে ইসলামী দলগুলো হরতাল দিয়েছে বলে অভিযোগ করে মানববন্ধনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ২০১৩ সালের মতো নাশকতার চেষ্টা করা হলে সমুচিত জবাব দেয়া হবে।

পরে মানববন্ধন শেষে হরতাল বিরোধী মিছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঘুরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ