জাতীয়

ফিটনেসবিহীন গাড়ি নিধোন অভিযান শুরু ১০ নভেম্বর

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সড়কগুলোতে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে আগামী ১০ নভেম্বর থেকে সারাদেশে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বিআরটিএতে অফিস করতে এসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আগামী ১০ নভেম্বর থেকে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জরিমানা ও শাস্তির মেয়াদ বাড়িয়ে নতুন পরিবহন আইন হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে এ আইনের খসড়া মন্ত্রিসভায় তোলা হবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সারাদেশে বিআরটিএর অফিস চত্বর থেকে দালাল প্রতিরোধ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে বেশ কিছু দালাল ও প্রতারককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নজরুল ইসলাম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ