জাতীয়

দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্তের আহ্বান মিজানুরের

মিজানুর রহমান
মিজানুর রহমান

দেশের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে জনস্বার্থে ব্যবহারের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড.মিজানুর রহমান।

সোমবার রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন এবং অক্সফাম বাংলাদেশের যৌথ উদ্যোগে সিরডাপ মিলনায়তনে দিনব্যাপী খাদ্য অধিকার বিষয়ে আয়োজিত গণশুনানিতে তিনি এ কথা জানান।

মিজানুর রহমান বলেন, রাষ্ট্রকে দুর্নীতি রোধে জোরালো পদক্ষেপ নিতে হবে তা না হলে নাগরিকদের খাদ্য অধিকার নিশ্চিত হবে না।

একই অনুষ্ঠানে পল্লী উন্নয়ন সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যার ড. খালিকুজ্জামান সরকারের সমালোচনা করে বলেন, দেশে গণমুখী রাজনীতি হয় না বলে গণমুখী উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

মধ্যম আয়ের দেশ হয়ে যাবে বললেই খাদ্যে সয়ংসম্পন্ন হওয়া যাবে না—উল্লেখ করে খালিকুজ্জান বলেন, এর জন্য গণমুখী রাজনীতি করে সরকারকে গণউন্নয়ন নিশ্চিত করতে হবে।

শারীরিক অসুস্থ্যতার জন্য অনুষ্ঠানের যোগ না দেয়ায় প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বী মিয়ার লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বক্তব্যে সরকারের উন্নয়ন কর্ম পরিকল্পনার নির্দেশনাবলী তুলে ধরা হয়।

গণশুনানির প্রথম অধিবেশনে অংশ নেয় সরকারি প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকার বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ