আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-আইটিইউ'র কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে আইটিইউ'র বার্ষিক সম্মেলনে এ ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৬৭ ভোটের মধ্যে বাংলাদেশের পক্ষে পড়ে ১১৫ টি ভোট। এর ফলে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ৪ বছরের জন্য নির্বাচিত হয়। আর ১৩ কাউন্সিল সদেস্যের মধ্যে ভোটের দিক থেকে বাংলাদেশের অবস্থান সপ্তম।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুলাইদ আহমেদ পলক। তিনি বলেন, কাউন্সিল সদস্য নির্বাচত হওয়ায় এ অঞ্চলে আইটিইউ'র নীতিনির্ধারণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: