প্রকৃত মুক্তিযোদ্ধাদের সনদ পাওয়ার ক্ষেত্রে বয়স সীমার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতেই বয়সের বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছিল। সম্প্রতি মুক্তিযোদ্ধাদের সনদ পাওয়ার ক্ষেত্রে একাত্তর সালে ন্যূনতম ১৫ বছর নির্ধারণের প্রস্তাব করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
মন্ত্রী আরো বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বয়সের সীমা কোনো বাঁধা হবে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: