জাতীয়

৬টি স্বর্ণের বারসহ মালয়েশীয় এক নারী আটক

স্বর্ণ
স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬টি স্বর্ণের বারসহ মালয়েশীয় এক নারীকে আটক করেছে কাস্টমস বিভাগ। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজা বাসলিনা বিনতি রাজা মালেক (৪৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলা ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের (এমএইচ) একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই উড়োজাহাজের একজন যাত্রী কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে থামানো হয়।

পরে তাকে তল্লাশি করে কৌশলে শরীরের বিভিন্ন অংশে বেঁধে রাখা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ১ কেজি বলে জানান কাস্টমস কর্মকর্তা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ