বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় অংশীদারিত্ব সংলাপ ওয়াশিংটনে শুরু হচ্ছে আজ-মঙ্গলবার। গণতন্ত্র ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে সংলাপে কথা বলবেন দুই দেশের কর্মকর্তারা।
দুই দিনব্যাপী এ বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মজবুত উল্লেখ করে বলা হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ এ সম্পর্ককে আরো সম্প্রসারণের সুযোগ এনে দিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: