মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলবদর বাহিনী প্রধান জামাত নেতা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞিপ্তিতে তিনি বলেন, সন্ধ্যার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে, সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: