জাতীয়

সংসদের চতুর্থ অধিবেশন বসছে ১৩ নভেম্বর

সংসদ
সংসদ

দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৩ নভেম্বর বিকাল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ৩য় অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর তৃতীয় অধিবেশন শুরু হয়। মোট ১৪টি কার্যদিবসের ওই অধিবেশনে সরকারি বিল জমা পড়ে ১৪টি। এর মধ্যে ৫টি সরকারি বিল পাস হয়।

এ বিলগুলোর মধ্যে বহুল আলোচিত সংবিধান (ষোড়শ সংশোধন) বিলও রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে এ বিল পাস হয়।

এছাড়া তৃতীয় অধিবেশনে গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে ১৪৭ বিধিতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ