জাতীয়

আমিরাত সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে: রাষ্ট্রপতি

আবদুল হামিদ
আবদুল হামিদ

আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল-মাখতুম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এ সপ্তাহে অনুষ্ঠিত সফল বৈঠক ভ্রাতৃপ্রতিম দুইটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, এখানে মাদিনাত জুমেরাহ কনফারেন্স সেন্টারে বিশ্ব ইসলামী অর্থনৈতিক ফোরামের উদ্বোধনের আগে শেখ মোহাম্মদ বিন রাশিদ আল-মাখতুমের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি এ আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি আরো আশা প্রকাশ করেছেন যে, দুই প্রধানমন্ত্রী বৈঠককালে আলোচিত বিষয়গুলো আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য সংযুক্ত আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এ দুইটি দেশের মধ্যকার সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয়।

রাষ্ট্রপতি দশম বিশ্ব ইসলামী অর্থনৈতিক ফোরামের সম্মেলনের উল্লেখ করে বলেন, এ ধরনের সম্মেলন মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে।

সংযুক্ত আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন যে, তিনি আমিরাত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং রাষ্ট্রপতির সিনিয়র সচিব শেখ আলতাফ আলী এ সময় উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ