জাতীয়

রায়ে রাষ্ট্রপক্ষের সন্তোষ প্রকাশ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর বাহিনীর প্রধান জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। নিজামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে রাষ্ট্রপক্ষ সব ধরনের সহযোগিতা করে যাবে।

ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, অন্য কোনো অভিযোগ না থাকলেও শুধু বুদ্ধিজীবী হত্যার দায়েই নিজামীর মৃত্যুদণ্ড প্রাপ্য। দ্রুত রায় কার্যকর করার জন্য যা করণীয় তার সবকিছুই করবে সরকার।

আনিসুল হক বলেন, 'বিচার বিভাগ ও ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন— সরকার শুধু জনগণের পক্ষে প্রসিকিউশনকে সহায়তা করেছে, তাই এ রায় নিয়ে প্রশ্ন উঠার কোনো সুযোগ নেই।'

প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে মন্ত্রিপরিষদের কয়েকটি সভা না হওয়ায় ট্র্যাইবুনাল আইনের সংশোধনী সভায় উত্থাপন করা যায়নি উল্লেখ করা হয়নি—এ কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। আশা করছি আগামী সোমবারের মন্ত্রিপরিষদ সভায় ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উত্থাপন করা হবে।

বুধবার নিজ বাসভবনে নিজামীর রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ