আলবদর কমান্ডার মীর কাশেম আলীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে গণজারণ মঞ্চ। সেইসঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকরেরও দাবিও জানানো হয়।
বৃহস্পতিবার শাহবাগে হরতাল বিরোধী মিছিল শেষে এ দাবি জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
মঞ্চের মুখপাত্র বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল ও মানুষকে জামাতের হরতালের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
পরে হরতাল বিরোধী মিছিলটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবার জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন মঞ্চের সংগঠক ও কর্মীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: