জাতীয়

‘লায়ন সেবা মাস ২০১৪’ উপলক্ষ্যে শোভাযাত্রা

 শোভাযাত্রা
শোভাযাত্রা

রাজধানীতে যানজট নিরসনে সব ধরনের সভা-সমাবেশ, শোভাযাত্রা নির্ধারিত স্থানে ও ছুটির দিনে করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার ‘লায়ন সেবা মাস ২০১৪’ উপলক্ষ্যে শোভাযাত্রা শেষে তিনি এ কথা বলেন।

সড়ক দুর্ঘটনাকে জাতীয় দুর্ভাবনা আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, আগামী বছরের শেষ নাগাদ দেশের যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

সড়ক দুর্ঘটনাকে জাতীয় দুর্ভাবনা হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা হ্রাস ও যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার প্রতিশ্রুতি বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার।

এ শোভাযাত্রার আয়োজন করায় আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সভা-সমাবেশ, র্যা লি ছুটির দিনগুলোতে করার অনুরোধ জানান।

‘লায়ন্স সেবা মাস’ উপলক্ষ্যে ৩০টি ক্লাব রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চোখ পরীক্ষা, চোখে অস্ত্রোপচার, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ, হেলথ ক্যাম্প, দন্ত চিকিৎসা ক্যাম্প, সমাজ উন্নয়নে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন, পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও সেমিনারের আয়োজন করে।

এর আগে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ‘লায়ন সেবা মাস ২০১৪’ উপলক্ষ্যে সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শোভাযাত্রার আয়োজন করে। এটি টিএসসি ও দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ