জাতীয়

গ্রামভিত্তক বহুমুখী সমবায় সমিতি গঠনের আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গ্রামভিত্তক বহুমুখী সমবায় সমিতি গঠন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সমবায় সমিতি গঠন করে গ্রামে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে নিজেদের স্বাবলম্বী করা সম্ভব। কৃষি জমির অপচয় রোধে বহুতল বিশিষ্ট ক্লাষ্টার ব্লেড তৈরি করতে হবে।

বহুমুখী সমবায় সমিতি ছাড়া দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়— উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, মানুষের উন্নয়ত জীবনমান নিশ্চিত করতে সমবায় আন্দোলনকে অন্যতম হাতিয়ার হিসেবে কাজে লাগতে কাজ করছে সরকার।

নারীদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বাবলম্বী করতে একটি বাড়ি একটি খামারের উপর জোর দেওয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্রামে আবাদিজমি রক্ষা করতে বহুতলবিশিষ্ট অবকাঠামো গড়া হবে।

পরে ‘আর্থ-সামাজিক নিরাপত্তায় সমবায়’ এ শ্লোগানে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে ৪৩তম জাতীয় সমবায় দিবসে সমবায় উন্নয়নের জন্য দেশের ১০টি সমিতিকে জাতীয় সমবায় পুরষ্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ