মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত মীর কাসেম আলীর রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলো আইন-শৃঙ্খলা বাহিনী।
রোববার রাজধানীতে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের আশপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছিলো।
টহলে ছিল র্যা ব, পুলিশ ও বিজিবি। রায় ঘোষণার পর যে কোনো পরিস্থিতি এড়াতে দেশের বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় মোতায়েন করা হয়েছলো বিজিবি। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ ও র্যা ব।
কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: