মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীকে ফাঁসির আদেশ দেওয়ায় আনন্দ মিছিল বের করেছে গণজাগরণ মঞ্চ। রোববার শাহবাগে মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকারের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে ইমরান এইচ সরকার বলেন, প্রত্যাশিত রায় হয়েছে। পাশাপাশি সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাতে হরতাল সমর্থনকারী জামাত-শিবির কোনো ধরনের নাশকতা করতে না পারে।
মীর কাসেমের রায় ঘোষণার কথা থাকায় আজ সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে শ্লোগান দেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সকাল ১০টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের দুই ফটকের মাঝে অবস্থান নেন তারা।
এদিকে, কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে জাতীয় জাদুঘরের পাশে শাহবাগে অবস্থান নেন মঞ্চের অন্য অংশের কর্মীরাও।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: