মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেমের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। রায়কে স্বাগত জানিয়ে তারা বলেন, এ রায়ের দ্রুত বাস্তবায়ন দেখতে চান তারা। এর মধ্য দিয়ে জাতির বহুদিনের আকাঙ্খা পূরণ হলো বলেও এ সময় মন্তব্য করা বিশিষ্টজনেরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, আজকে এ রায় এটি প্রমাণ করে মুক্তিযোদ্ধের ইতিহাসে যে জনমত রয়েছে, জনগণ যে ২টিকে চিহ্নিত করেছে নির্যাতন কেন্দ্র হিসেবে এবং যে দুজন ব্যক্তিকে অভিযুক্ত করে মুক্তিযুদ্ধ চলাকালীন-মুক্তিযুদ্ধ উত্তরকালে ৪০ বছর ধরে যেটা চলছে তার একটি সুরাহা হলো।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, মীর কাসেম আলীর রায় ঘোসণা হলো যখন বিচারকার্য সম্পন্ন হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তখন আমরা দেখছি মাথা নিচু করে সেই দাম্ভিক বেড়িয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ আইনে বিশ্লেষণ হয়েছে।