জাতীয়

কাসেম আলীর ফাঁসির রায় যেনো বহাল থাকে: ইমরান

ইমরান এইচ সরকার
ইমরান এইচ সরকার

একাত্তরের আলবদর বাহিনীর কমান্ডার মীর কাসেম আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় যেনো আপিল বিভাগে বহাল থাকে এমন দাবি করেছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

একই সঙ্গে দ্রুতসময়ের মধ্যে মীর কাসেম আলীর সাজা কার্যকরের দাবিও জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

ইমরান বলেন, এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে।

পরে গণজাগরণ মঞ্চের বিজয় মিছিল টিএসসি ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।

এছাড়াও আগামীকাল (সোমবার) মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আলবদর বাহিনীর কামাণ্ডার কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায় ঘোষণাকে কেন্দ্র করে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে গণজাগরণ মঞ্চের পক্ষে থেকে।

এদিকে, বিকেলে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর ককটেল হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে বিক্ষোভ মিছিল করে গণজাগরণ মঞ্চ। বিক্ষোভ মিছিল শেষে কর্মসুচি ঘোষণা করেন ইমরান এইচ সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ