একাত্তরের আলবদর বাহিনীর কমান্ডার কামারুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকায় সোমবার সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে দ্রুতসময়ের মধ্যে মীর কাসেম আলীর সাজা কার্যকরের দাবী জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
কামারুজ্জামানের ফাঁসি রায় ঘোষণার খবরে আনন্দউল্লাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
ইমরান এইচ সরকার জানান, এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে। অন্যান্য অপেক্ষমান মামলার দ্রুতসময়ের মধ্যে নিষ্পত্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বেলা ১১টা বিজয় মিছিল করবে গণজাগরণ মঞ্চ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: