জাতীয়

৪৮ ঘণ্টার হরতাল কমিয়ে এখন ১২ ঘণ্টা

হরতাল
হরতাল

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আলবদর বাহিনীর প্রধান জামাত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসির প্রতিবাদে সারাদেশে জামাতের ২য় দফার ৪৮ ঘণ্টার হরতাল কমিয়ে ১২ ঘণ্টা করা হয়েছে। সোমবার এ হরতাল পালন করছে জামাত ইসলামী ও তার অঙ্গসংগঠন।

রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে। অফিসগামী লোকজন ও শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

এছাড়া, রাজধানীসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তবে ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি।

এর আগে বৃহস্পতিবার প্রথম দফার হরতাল পালন করে জামাত।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামাত নেতা মতিউর নিজামীর রায় ঘোষণার পরপরই জামাতের প্রচার বিভাগ বৃহস্পতি, রবি ও সোমবার সারাদেশে হরতালের ডাক দেয়। বুধবার নিজামীর রায়ের পর দুপুর ১টার দিকে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, ৩০ অক্টোবর, রোব ও সোমবার দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে।

এদিকে, রাজধানীর বাইরে কয়েকটি জায়গায় হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করে জামাত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলা, কয়েক জায়গায় টায়ার ও রাস্তায় আগুন দিয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে জামাত-শিবির কর্মীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ