জাতীয়

২০১৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদিত

মন্ত্রীসভা
মন্ত্রীসভা

২০১৫ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। সোমবার সচিবালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা সাংবাদিকদের এ কথা বলেন।

তালিকা অনুযায়ি ধর্মীয় ও বিভিন্ন দিবস মিলিয়ে সাধারণ ও নির্বাহী আদেশে মোট ২৫ দিন ছুটি ধরা হয়েছে। তবে এরমধ্যে ১২ দিনই থাকবে সাপ্তাহিক ছুটি। তবে ঈদে মিলাদুন্নবী পালিত হবে জানুয়ারি ও ডিসেম্বরে দুবার।

এছাড়া, পাইপলাইনে থাকা বৈদেশিক অলস ঋণ ছাড় করতে প্রকল্পের মেয়াদ ছোট করার চিন্তাভাবনা করছে সরকার— উল্লেখ করে এতে ৬ বছর মেয়াদের প্রকল্প ৪ বছর করার উদ্যোগ নেয়া হয়েছে

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাওয়া বৈদেশিক অর্থ সহায়তার ১৯.৩ বিলিয়ন ডলার এখনও অলস পড়ে আছে।

তিনি আরো বলেন, প্রকল্পে জনবল নিয়োগ, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন সহযোগীদের সহায়তা পাওয়াসহ নানা জটিলতায় প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় অলস ঋণের পরিমান বাড়ছে। এ অর্থ ছাড় করতে ৬ বছর মেয়াদী প্রকল্প ৪ বছরে বাস্তবায়ন করতে চায় সরকার জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ