চুড়ান্ত রায় মৃত্যুদণ্ড বহাল থাকায় মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামান আগামী ৭ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন (মার্সি পিটিশন) করতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার গুলশানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কামারুজ্জামান যদি প্রাণভিক্ষার আবেদন (মার্সি পিটিশন) না করেন তাহলে এ রায় খুব দ্রুত কার্যকর করা হবে। আর আইন অনুযায়ী ২১ থেকে ২৮ দিনের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: