জাতীয়

পবিত্র আশুরা আজ

আশুরা
আশুরা

পবিত্র আশুরা আজ, ১০ মহরম। ইসলামের ইতিহাসে বেদনাবিধুর একটি দিন এটি। হিজরি ৬১ সালের এ দিনে মহানবী হযরত মুহাম্মদ এর দৌহিত্র ইমাম হোসাইন তার পরিবারের সদস্য ও সহচরদের নিয়ে কারবালার ময়দানে এক যুদ্ধে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ সেই ঘটনার কথা স্মরণ করে শোকমিছিল, নফল রোজা, কোরআন তিলাওয়াত ও ইবাদত বন্দেগির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পালন করে থাকেন।

আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে পালিত হয় পবিত্র আশুরা। এ দিনে মহানবী হযরত মোহাম্মাদ এর দৌহিত্র ইমাম হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হন ইয়াযিদ বাহিনীর হাতে। কারবালার শোকাবহ এই ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা দেয় ধর্মপ্রাণ মুসলমানদের।

এছাড়াও নানা ঘটনায় ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে এ দিনটি। পবিত্র এ দিনে বিগত এক বছরের গুনাহ্ মাফের আশায় নফল রোজা রাখেন অনেকেই।

এ দিকে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মঙ্গলবার এ দিনটি পালন করছে শিয়া মুসলমান ধর্মাবলম্বীরা।

আশুরা উপলক্ষ্যে সকালে সবচেয়ে বড় তাজিয়া মিছিলটি বের হয় রাজধানীর হোসনি দালান থেকে। আরবিতে 'ইয়া হোসেন, ইয়া হোসেন' লেখা ব্যানার ফেস্টুন নিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে মিছিলটি।

হোসনে দালান ছাড়াও ধানমন্ডি, লালবাগ, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি তাজিয়া মিছিল ঘিরে কড়া নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ