হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি স্বর্ণসহ তানজিলুর রহমান (৩০) নামে ব্যক্তিকে আটক করেছে শুল্ক বিভাগ।
শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ১০টার দিকে তানজিলুর বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ইতালির রোম থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেলে স্ক্যানিংয়ের সময় তার সঙ্গে থাকা ফলের ব্যাগের মধ্যে এক কেজি ওজনের ৬টি স্বর্ণের বার পাওয়া যায়।
শুল্ক বিভাগের দাবি, আটক সোনার মূল্য ৩ কোটি টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারি কমিশনার সানজিদা অনুসুয়া জানিয়েছেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: