জাতীয়

ঢিলেঢালাভাবে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

হরতাল
হরতাল

মানবতাবিরোধী অপরাধী মীর কাশেম আলী ও কামারুজ্জামানের রায়ের প্রতিবাদে জামাতের ঢাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে।

বুধবার সকাল ৬টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ঢিলেঢালাভাবে হরতাল চলছে। হরতাল চলবে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত।

আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রাজধানীর কোথাও এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে। অফিসগামী লোকজন ও শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।

তবে ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, নাশকতার আশঙ্কায় নোয়াখালী থেকে ২৭, নড়াইলে ১৪ ও রংপুর থেকে ৮ জামাত-শিবিরকর্মী আটক করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ