একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামনের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী, ছেলেসহ ৯ জন ঢাকার কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান।
পরে কারাগার থেকে বেরিয়ে কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল বলেন, তিনি (কামারুজ্জামান) সুস্থ্য স্বাভাবিক রয়েছেন। আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায়ে বাবা বিচলিত নন।
রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রসঙ্গে তিনি বলেন, ‘রায় নিয়ে বাবার সঙ্গে কথা হয়েছে। পূর্ণাঙ্গ রায় হাতে পেলে রিভিউ করবো। রাষ্ট্রপতির কাছে ক্ষমার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গত বছবের ৯ মে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলে চলতি বছর ৬ জুন উচ্চ আদালতে আপিল করেন আসামীপক্ষ। পরে গত ৩ নভেম্বর তার মৃত্যুদণ্ড বহাল রাখার আদেশ দেয় আপিল বিভাগ।