জাতীয়

মেট্রোরেল ২০১৯ সালে চালু হবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

মেট্রোরেল ২০১৯ সালে চালু করা হবে উল্লেখ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকাকে যানজট মুক্ত করতে মেট্রোরেলের বিকল্প নেই। বুধবার মেট্রোরেল প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চলতি বছরের ডিসেম্বরেই এ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথাও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, সব টেন্ডার ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের জন্য চলতি বছরের ডিসেম্বরেই টেন্ডার আহ্বান করা হবে।

এর আগে রাজধানীতে যানজট নিরসন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার সরকার গত মেয়াদেই মেট্রোরেল প্রকল্পের উদ্যোগ নেয়। এ বিষয়ে গত বছরের নভেম্বরে পরামর্শক নিয়োগও চূড়ান্ত করা হয়।

প্রসঙ্গত, উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০.১০ কিলোমিটার মেট্রোরেল নির্মিত হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করতে পারবে। ১৬টি স্টেশনসংবলিত এই মেট্রোরেল রুট উত্তরা উত্তর-উত্তরা কেন্দ্র-ত্তরা দক্ষিণ থেকে শুরু হয়ে পল্লবী-আইএমটি-মিরপুর ১০-কাজীপাড়া-তালতলা-আগারগাঁও-বিজয় সরণি-ফার্মগেইট-হোটেল সোনারগাঁও-জাতীয় জাদুঘর-দোয়েল চত্বর-বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হয়ে বাংলাদেশ ব্যাংকে গিয়ে শেষ হবে।

এটি নির্মাণে ব্যয় হবে ২২ হাজার কোটি টাকা, যার ১৬ হাজার ৬০০ কোটি টাকা দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা। বাকি অর্থের যোগান দেবে বাংলাদেশ সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ