জাতীয়

কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের নির্দেশ

আইনমন্ত্রী আনিসুল হক
আইনমন্ত্রী আনিসুল হক

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে শেরপুরের জামাত-আলবদর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে প্রস্তুতি নিতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মৃত্যুদণ্ডাদেশের রায় কার্যকরের ব্যাপারে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই যে ৭দিন দেয়া আছে জেলকোড অনুসারে এটাই হচ্ছে সঠিক সময়। তাকে এ ৭দিন দেয়া হবে। এরমধ্যে মাহামাণ্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। সেই ক্ষমা চাওয়ার নিয়ম দোষ শিকার করে কামারুজ্জামান ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। এখন সেটার অপেক্ষায়।’

আইনমন্ত্রী নিজেই সাংবাদিকদের বলেন, ‘এর আগে একটা প্রশ্ন উঠে ছিল এরা রিভিউ করতে পারে কি না পারে, এখন পর্যন্ত কাদের মোল্লার যে মামলা হয়েছে সেই মামলায় রিভিউয়ের একটা দরখাস্ত করা হয়েছিল। সেই দরখাস্তটা আপিল বিভাগ নাকচ করে দিয়েছিল। আপিলের ইংরেজি অর্ডার ছিল, সেটা হচ্ছে ইট ইজ হেয়ার বাই ডিসমিস্ট। সেই ক্ষেত্রে আমরা ধরে নেব পূর্ণাঙ্গ রায় বের না হওয়া পর্যন্ত যে রিভিউ করা যাবে না। পূর্ণাঙ্গ রায় যদি অন্য কিছু থাকে সেটা আলাদা, কিন্তু এই রিভিউয়ের ব্যাপারে তার একটা নজির আছে, আমরা ধরবো রিভিউ মহামান্য আপিল বিভাগ দেননি। সেক্ষেত্রে আমরা জেলকর্তৃপক্ষকে বলবো ফাঁসি দেয়ার রায় কার্যকর করার জন্য যে পদক্ষেপগুলো যে প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতি নেয়ার শুরু করতে।’

আইনমন্ত্রী বলেন, যেদিন তার আপিলের রায় খারিজ হয়েছে সেই দিন থেকে ৭দিনের মধ্যে রিভিউ করার সময় গণনা শুরু হয়েছে।

তিনি বলেন, জেলকোডের সময় কখন থেকে ধরা হচ্ছে –এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ধারনা যে সময় থেকে তিনি জেনেছেন সেই ৭দিন থেকে সময় গণনা শুরু হয়েছে। এমন কিছু করা হবে না যেটা আইনের বাইরে যায়। আমার এখতিয়ারের বাইরে আমি যেতে পারি না। আমার এখতিয়ারের বাইরে সেই কথাটি বলতে পারি না।

রায়ের কপি কবে পাওয়া যাবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই বিষয়টি আমি জানি না। পূর্ণাঙ্গ রায়ের কথা কোথাও লেখা নেই। আপনি মানেন আর না মানেন কোথাও পূর্ণাঙ্গ রায়ের কথা লেখা নেই। যেটা আছে সেটা অর্ডারের কথা। সট অর্ডারের কথা, সট অর্ডারটা পেলেই হয়ে যাবে। যে সময় থেকে তিনি জেনেছেন সেই ৭দিন সময় গণনা শুরু হয়েছে। কিন্তু যখন পর্যন্ত আইনানুগভাবে যে মুর্হূত কামারুজ্জামান জানবেন উনাকে ফাঁসি দেয়া হয়েছে, আপিল বিভাগ রায় দিয়ে দিয়েছে সেই মুহূর্ত থেকে মার্সি পিটিশন করার সময় গণনা শুরু হবে। তার কারণ হচ্ছে সংবিধানে এ রকম কোনো সময় দেয়া নেই।

আপিল বিভাগ রায়:

গত সোমবার মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এ রায় দিয়েছে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে শেরপুরের জামাত-আলবদর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে আপিল বিভাগ।

গত বছরের ৯ মে ময়মনসিংহের আল-বদর প্রধান কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে হত্যা ও গণহত্যার দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। অন্য দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

গত বছরের ৬ জুন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন কামারুজ্জামান। আর ট্রাইব্যুনালে আসামির সর্বোচ্চ শাস্তির আদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ এ মামলায় আপিল করেনি।

সুপ্রিম কোর্টে আপিল দাখিলের পর চলতি বছর ৫ জুন শুনানি শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে আপিল বিভাগ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা তৃতীয় আপিলের রায় এটি।

এর আগে আপিল বিভাগে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদী, রাজাকার শিরোমনি গোলাম আযমের আপিল শুনানি শেষের পর রায় আসে । এরমধ্যে কাদের মোল্লাকে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেয়। সাঈদী পেয়েছে আমৃত কারাদণ্ড ও রাজাকার শিরোমনি পান আমৃত কারাদণ্ড। তবে গোলাম আযম কারাগারে থাকা অবস্থায় মারা যান। আর বিএনপি নেতা আবদুল আলীম যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত কারাগারে থাকা অবস্থায় মারা যান।

গত বছরের কাদের মোল্লার রায় ডিসেম্বরে কার্যকর হয়। আর সাঈদীর আপিলের রায়ে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। তা তিনি ভোগ করছেন।

প্রমাণিত অভিযোগ:

কামারুজ্জামানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর ‘বিধবাপল্লীতে’ নির্বিচারে হত্যাকাণ্ড এবং গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের দায়ে (তৃতীয় ও চতুর্থ অভিযোগ) তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

বদিউজ্জামান ও দারাসহ ছয় জনকে হত্যার (প্রথম ও সপ্তম অভিযোগ) দায়ে যাবজ্জীবন এবং একাত্তরে শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। পঞ্চম ও ষষ্ঠ অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

সোমবার আপিল বিভাগের রায়ে ৩ নম্বর অভিযোগে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুরে ১২০ জন পুরুষকে ধরে নিয়ে হত্যার দায়ে সর্বসম্মতভাবে কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করা হয়। আর তাকে মৃত্যদণ্ড দেয়া হয় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে।

তবে চতুর্থ অভিযোগে গোলাম মোস্তফাকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালের দেয়া সর্বোচ্চ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।

গ্রেপ্তার:

রাজধানীর পল্লবী থানায় করা একটি মামলায় ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ অক্টোবর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অভিযোগ গঠন:

২০১২ সালের ৪ জুন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করেন। ২ জুলাই এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মানবতাবিরোধী অপরাধের বিচার:

গত বুধবার জামাতের আমির মতিউর রহমান নিজামী ও গতকাল রোববার দলের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মামলার রায়সহ দুটি ট্রাইব্যুনাল এ পর্যন্ত ১১টি মামলার রায় দিয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৭টিতে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে। তবে পলাতক আবুল কালাম আজাদ এবং চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান আপিল করেননি। কামারুজ্জামানসহ চূড়ান্ত রায় হয়েছে ৩টির। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ জামাতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। গত বছরের ১৭ সেপ্টেম্বর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং এ দণ্ড ১২ ডিসেম্বর রাতে কার্যকর হয়। কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হলো।

দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার পর জামাতের সাবেক আমির ও রাজাকার শিরোমনি গোলাম আযম এবং বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম মারা গেছেন। তাদের মৃত্যুতে আপিল অকার্যকর ঘোষণা করা হয়েছে।

জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ